News

রেলিংয়ে ধাক্কা দ্রুত গতির মোটরসাইকেলের, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে চলা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে হৃদয় নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার রবিউল আউয়ালের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ঢাকামুখী একটি মোটরসাইকেল কুচিয়ামোড়া ব্রিজের ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে। আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মরদেহ ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button