News
ডিএমপির দুই অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত উপপুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন মো. খালিদ বোরহান ও জাকির হোসেন সুমন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়।
ওই আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনারের (ট্রাফিক) দপ্তরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মো. খালিদ বোরহানকে ডিএমপির ডিসিপ্লিন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসিপ্লিন-২) এবং ডিএমপির জাকির হোসেন সুমনকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের (ট্রাফিক) দপ্তরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) কার্যালয়ে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে বলা হয়।
source: Asia Post






