News

২৬ আগস্ট: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

বুধবার (২৬ আগস্ট) ২০২৬, ইতিহাসের পাতায় আজকের দিনটি নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক ও কূটনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই দিনটিকে ইতিহাসে গুরুত্বপূর্ণ করে রেখেছে। একই সঙ্গে এই দিনে জন্ম নিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং মৃত্যুবরণ করেছেন বিশ্বখ্যাত কবি, বিজ্ঞানী, রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবীরা।

আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩০৩ – আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখলে নেন।

১৭৬৮ – ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।

১৭৮৯ – ফরাসি বিপ্লব বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।

১৮৮৩ – ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।

১৯১৪ – জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।

১৯২০ – মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯২৭ – ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে।

১৯৪৩ – আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।

১৯৫৫ – সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ মুক্তি লাভ করে।

১৯৭০ – সুদান সরকার সংবাদপত্র শিল্পকে জাতীয়করণ করে।

২০০৫ – বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন।

২০০৬ – দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

জন্ম

১৮৬৯ – দীনেন্দ্রকুমার রায়, রহস্য কাহিনিকার ও সম্পাদক।

১৮৭৩ – মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট।

১৮৮০ – ফরাসি কবি গিইয়াম আপোলিন্যায়ার।

১৮৮৫ – বিখ্যাত ফরাসি লেখক জুলিয়াস রোমেইন্স।

১৯১০ – মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক দ্য মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাত্রী।

১৯২০- ভানু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা।

১৯৫১ – এডওয়ার্ড উইটেন, ফিল্ডস পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

১৯৮৮ – লার্স স্টিন্ডল, জার্মান ফুটবল খেলোয়াড়।

১৯৯০ – মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৯১ – ডিলান ও’ব্রায়েন, আমেরিকান অভিনেতা।

মৃত্যু

১৭২৩ – আন্তেনি ভান লিউভেনহুক, ওলন্দাজ বিজ্ঞানী ও অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক।

১৯১০ – উইলিয়াম জেমস, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৩৪ – অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক।

১৯৬১ – চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক।

১৯৮২ – সুশোভন সরকার প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক।

১৯৮৮ – মন্মথ রায়, প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

২০০৩ – বিমল কর, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।

২০০৬ – সুবোধ রায় স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক।

২০২১ – গৌরী ঘোষ, প্রখ্যাত বাঙালি বাচিকশিল্পী।

source: Asia Post

Back to top button