News

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্মৃতিসৌধে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে শ্রদ্ধা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন তিনি।

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করবে এবং বিউগলে বেজে উঠবে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে সাভার স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে তিনি প্রথমে মিন্টু রোডের বাসভবনে এবং পরবর্তীতে গুলশানের নিজ বাসভবনে যাবেন বলে জানা গেছে।

source: Asia Post

Back to top button