News

‘শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক নয়’

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে সাজা কার্যকরের উপযোগী পরিবেশ তৈরি করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। তা না হলে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের এক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন শ্যামল মালুম।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শ্যামল মালুম বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, উৎপাদন, রপ্তানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নতির কথাও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে দেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এ অবস্থায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শ্যামল মালুম আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের মতো পরিবেশ ভারত সরকারকে তৈরি করতে হবে। অন্যথায় ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না।

সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button