News

বেনজীরকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। আলোচনা চলছে। অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হবে।

দুবাইয়ে বেনজির আহমেদের জামিন পাওয়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সর্বশেষ তথ্য তার কাছে নেই।

হুমায়ুন কবির বলেন, আমি বিভিন্ন বৈঠক থেকে এসেছি। বিষয়টি সম্পর্কে আপডেট না জেনে মন্তব্য করা ঠিক হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, হুতি গোষ্ঠীর হুমকি মোকাবিলায় গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে। তবে এই জোটে যোগ দেওয়ার অর্থ ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ যে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করছে, তারই ধারাবাহিকতা।

এদিকে দুবাইয়ে কারাগার থেকে বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত শর্তসাপেক্ষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তিনি মুক্তি পান।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশের সহযোগিতা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সমন্বয়ে তাকে আটক করা হয়েছিল।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ছিলেন।

২০২৪ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বছরের ১০ ফেব্রুয়ারি আদালত ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রে

প্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

source: Asia Post

Back to top button