News

১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আজ থেকে টানা তিনদিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশনের (ইসি)।

এরই অংশ হিসেবে রোববার (২৯ নভেম্বর) প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে।

Advertisement

পরদিন সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং আগামী ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৮টি রাজনৈতিক সঙ্গে সংলাপে বসবে ইসি ।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমে জানান, সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।

তিনি বলেন, রোববার থেকে পরপর তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা মতবিনিময় করব। এরপর আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে।

সূত্র: বাসস

source: Asia Post

Back to top button