News

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ১৫ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। পাশাপাশি ১৭০ জনের ডায়াবেটিস পরীক্ষা এবং ৬০ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

Advertisement

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় কাজের কথাই বলেন। আমরা যেহেতু জনস্বাস্থ্য ইনস্টিটিউট, তাই যে কোনো দিবসেই জনসেবামূলক চিন্তা থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করেছি। আশপাশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগণসহ সবাই মিলে এ কার্যক্রম চালিয়েছি।’

আরো পড়ুন

কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. নুরুল আমিনকে সভাপতি ও ডা. মোহাম্মদ জাফর মিয়াকে সদস্যসচিব করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বনানী থানা বিএনপির সাবেক সেক্রেটারি মিজানুর রহমান বাচ্চু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর (সাবেক) আবুল কালাম আজাদ, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাত্তার সাহেব ও আই এইচটি ঢাকার ছাত্রদল সভাপতি মো. আসাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button