News

৩০ হাজার দরিদ্র পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

শীতপ্রধান ৬০০ এলাকার ৩০ হাজার শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের কাজ শুরু করেছে প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহর প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ কথা জানান তিনি।

Advertisement

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘শীত এসে গেছে। শহুরে বিত্তবানদের মাঝে শীতকে বরণ করার আমেজ ও উৎসবও শুরু হয়ে গেছে। নতুন ঋতুকে বরণ করার এই আনন্দঘন মুহূর্তে আমাদের সেসব অভাবী মানুষের কথা কি মনে পড়ছে, যাদের শীত নিবারণের পর্যাপ্ত পোশাক নেই, যাদের কাছে শীত এক আতঙ্কের ঋতু?’

এসব দারিদ্র্যপীড়িত শীতার্ত জনগোষ্ঠীর কাছে শীতের পোশাক পৌঁছে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন কাজ করছে বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর একেকটি পরিবারকে দেওয়া হচ্ছে ১টি কম্বল, ১টি হুডি, ১টি শীতের টুপি ও এক জোড়া মোজা। প্যাকেজের মূল্য মাত্র ১ হাজার ২০০ টাকা।

১ হাজার ২০০ টাকা দান করে একটি পরিবারের শীত নিবারণের দায়িত্ব নিতে আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া এ খাতে যে কোনো পরিমাণ টাকা দান করা যাবে বলেও জানান তিনি।

পোস্টে দেশ-বিদেশের যে কোনো পেমেন্ট মেথড থেকে আর্থিক সহযোগিতা পাঠাতে লিংকে ক্লিক করতে বলা হয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট

ব্যাংক: Prime Bank PLC

অ্যাকাউন্টের নাম: As Sunnah Foundation

শাখা: Islamic Banking, Dilkusha

অ্যাকাউন্ট নম্বর: 3108137031750

রাউটিং নম্বর: 170272892

সুইফ্ট কোড: PRBLBDDH005

বিকাশ/নগদ মার্চেন্ট: 01897-655737 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button