News

আ জ ম নাছিরের খোঁজে বাসায় পুলিশের অভিযান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিনের খোঁজে তার আন্দরকিল্লার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানার ১৫ থেকে ২০ পুলিশ সদস্যরা নাছিরের বাসায় প্রবেশ করেন।

নাছিরের বাসায় থাকা এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৫ থেকে ২০ জন পুলিশ বাসায় প্রবেশ করেন। তারা আমাদের স্যার (আ জ ম নাছির উদ্দিন) কোথায় আছে জানতে চেয়েছেন। বাসায় তল্লাশিও করেছেন। পরে তারা চলে গেছেন।

Advertisement

অভিযানের প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, অভিযান হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন (আ জ ম নাছির উদ্দীন) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। তিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পঞ্চম মেয়র ছিলেন।

এ ছাড়া তিনি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

source: Asia Post

Back to top button