News

প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি: ইসি

প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১০২৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় ১০০২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলায় ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলায় ৩৫০টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। কোন ইউনিয়নে কবে ভোট হবে তা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওয়েবসাইটে জানানো হবে।

তিনি জানান, প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে তপশিল ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে ১০ ডিসেম্বরের আগে। তিন দিন আলোচনা হবে।

ইসি সানাউল্লাহ বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যা প্রয়োজন সবকিছুই করবে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো রাজনৈতিক দলের দাবি এখনো পায়নি নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button