News

সম্ভাব্য গ্যাসফিল্ড থেকে গ্যাস পাওয়া গেলে সব সার কারখানায় দেওয়া যাবে: জ্বালানিমন্ত্রী

গ্যাসের চাপ বাড়লেও সম্ভাব্য গ্যাসফিল্ড থেকে গ্যাস পাওয়া গেলে সব সার কারখানায় গ্যাস দেওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিদ্যুতের ভৌতিক বিল যাতে না হয়, সেজন্য প্রিপেইড স্মার্ট মিটার লাগানোর ব্যবস্থা করেছে সরকার। ভৌতিক বিল দেওয়ার ঘটনা কোথাও ঘটে থাকলে সরকার ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ‘বর্তমান সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রচুর দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখার জন্য।’

তিনি আরও বলেন, ‘তেল ও গ্যাসের দাম বাজার দরের সাথে সমন্বয় করে বৃদ্ধি হয়। গত ৮ মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।’

source: Asia Post

Back to top button