News

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে: শামা ওবায়েদ

প্রথাগত কূটনৈতিক তৎপরতা দিয়ে রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছি এবং কথা বলছি। তবে বাস্তবতা হলো, মিয়ানমারের ভেতরের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ টলমলে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ও অনুধাবন করতে পারছে।’

প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক নতুন শিশুর জন্ম এবং পর্যাপ্ত তহবিলের অভাবে সংকট দিন দিন আরও জটিল রূপ নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের এই সংকটের টেকসই সমাধানে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো বার্তা দিতে হবে। মিয়ানমারের প্রতিটি স্টেকহোল্ডারের ওপর চাপ প্রয়োগ করে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানোর পরিবেশ তৈরি করতে হবে।’

সংকট সমাধানে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

source: Asia Post

Back to top button