News

সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১

সাংবাদিক আলিফ ফকিরের হত্যা মামলায় অপূর্ব (৩০) নামের সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে দুর্গাপুরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

অপূর্ব দুর্গাপুর পৌরসভার উকিলপাড়া এলাকার মো. শমশের মেকারের ছেলে। তারা পেশায় ইলেকট্রনিক ডিভাইস মেকার।

এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার তিলনজিয়া এলাকায় আলিফ ফকিরকে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, অপূর্ব দুর্গাপুরের পুলিশ হত্যার আসামি। ওই সময় আলিফ ফকিরকে হত্যার উদ্দেশ্যে অপূর্বসহ কয়েকজন দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আলিফ ফকিরকে ভেবে কিছুটা তার মত দেখতে ওই পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। আলিফ ফকিরের হত্যায় অপূর্ব জরিত থাকার সন্দেহে শনিবার রাতে অভিযান চালিয়ে সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, আলিফ ফকিরকে হত্যার উদ্দেশ্যে হামলায় এক পুলিশ সদস্যকে হত্যা মামলার আসামি অপূর্ব। আলিফ ফকিরের হত্যায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button