News

ইসির সঙ্গে বৈঠকে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক চলছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা পৌনে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ৬ জন প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। যেখানে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা হবে।

এছাড়া, দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

source: Asia Post

Back to top button