News

ওসি রাকিবুলের সেই ভাইরাল অডিও সত্য: ডিবি

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সেই ভাইরাল অডিওতে থাকা কণ্ঠস্বর তারই। টেস্ট করে সেটি নিশ্চিত হওয়ার বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাবেক ওসি রাকিবুলের অডিওর বিষয়টি আদালতের অনুমতি নিয়ে আমরা ভয়েস টেস্টের মাধ্যমে শনাক্ত করেছি। এটা তারই কণ্ঠ ছিল। এর পেছনের সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, তিনি কার সাথে কথা বলেছেন, কেন বলেছেন সবকিছু আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বিস্তারিত বলা সম্ভব না।

source: Asia Post

Back to top button