News
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে মোট ১ হাজার ১৯ জন। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯১৯ জন।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৫৫ জন।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক দিনে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে মোট ১ হাজার ১২ জন নতুন হামে আক্রান্ত হয়।
source: Asia Post







