News

বাংলা রক সংগীতে অবদানের জন্য ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন নাফীজ

বাংলা রক সংগীতে অবদানের জন্য -এ ভূষিত হয়েছেন ড্রামার নাফীজ আল আমীন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এর গালা নাইটে বাংলা রক সংগীতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার অর্জনের পর নিজের অনুভূতি প্রকাশ করে নাফীজ আল আমীন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি সর্বপ্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার দীর্ঘ সংগীতযাত্রায় পাশে থাকা স্ত্রী ও সন্তান, বাবা-মা, বোনসহ পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।

‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ হাতে নাফীজ। ছবি: নাফীজ আল আমীনের সৌজন্যে
‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ হাতে নাফীজ। ছবি: নাফীজ আল আমীনের সৌজন্যে

এ ছাড়াও তার সংগীতজীবনের পথচলায় সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য বন্ধু, ব্যান্ডমেট, ভক্ত-অনুসারী, কর্মক্ষেত্রের সহকর্মী এবং তার সঙ্গে যুক্ত ও সহযোগিতা করা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নাফীজ আল আমীন তার পোস্টে আরও জানান, এই অর্জনকে তিনি পথচলার শেষ হিসেবে দেখছেন না। সামনে আরও অনেক দূর যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলা রক সংগীতে অবদানের জন্য আন্তর্জাতিক পরিসরের এই স্বীকৃতি নিঃসন্দেহে নাফীজ আল আমীনের সংগীতজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন।

নাফীজ আল আমীন দীর্ঘদিন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্বোভাইরাসের ড্রামার হিসেবে ছিলেন, বর্তমানে ব্যান্ড এবি কিংয়ের ড্রামার তিনি।

source: Asia Post

Back to top button