News

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্ক করল ভারতের হাইকমিশন

দালালদের বিভিন্ন ধরনের প্রলোভন থেকে সতর্ক থাকতে ভারতের ভিসাপ্রত্যাশীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হাইকমিশন এ আহ্বান জানায়।

সতর্কবার্তায় বলা হয়, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে অর্থ, ভিসা আবেদন এবং গুরুত্বপূর্ণ সময় ক্ষতির মুখে পড়তে পারে।

আরও বলা হয়, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা যাবে না।

‘সতর্ক থাকুন, নিরাপদে থাকুন’ উল্লেখ করে হাইকমিশন ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছে।

source: Asia Post

Back to top button