News

আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে মিছিলটি বের হয়।

পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, গত ১৭ বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। এই আন্দোলন-সংগ্রাম চলতেই থাকবে। ফ্যাসিস্টদের আইনের আওতায় আনতে হবে। যারা এই ক্যাম্পাসে এতদিন অন্যায়-অত্যাচার করেছেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন

মিছিলে তারা ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘লীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে, হাসিনার ফাঁসি দে’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’ সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুল ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক এবং সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button