জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

সামরিক দলের পাকিস্তান সফর, যে আলাপ হলো

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের নেতৃত্বে ছয় সদস্যের সামরিক প্রতিনিধি দল ১৩-১৮ জানুয়ারি পাকিস্তান সফর করেছেন। তারা পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সোমবার (২০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সামরিক প্রতিনিধি দলটি পাকিস্তান সফর করে। তারা পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সংস্থাটি জানায়, এতে দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

Back to top button