News

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ১৯২০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে ২২১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে এক হাজার ৯২০ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ পাঁচ হাজার ৩১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯৯ হাজার ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৯০৫ জন।

এদিকে চলতি অক্টোবরের ১৩ দিনেই ২৫ হাজার ৬৯৬ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

source: Asia Post

Back to top button