News
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদগামী সব ফ্লাইট রাত ১০টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
রোববার (১১ অক্টোবর) সকালে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। এর মধ্যে ২ বাংলাদেশিও রয়েছেন। ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন ৩০০ জনের বেশি। বিস্ফোরণের পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বিস্তারিত আসছে…
source: Asia Post







