নতুন নেতৃত্বে ইসলামি গীতিকার পরিষদ, দায়িত্ব পেলেন যারা

বাংলাদেশ ইসলামি গীতিকার পরিষদের (বিআইজিপি) ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটিতে রফিকুল ইসলাম তাওহিদ সভাপতি এবং মো. রাশেদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদ বিন শফিক।
মঙ্গলবার (৬ অক্টোবর) আহ্বায়ক কমিটি ও নবনির্বাচিত এই তিনজনের মতামতের ভিত্তিতে অন্যান্য পদের দায়িত্বশীলদের নাম চূড়ান্ত করা হয়। এর আগে ২৫ সেপ্টেম্বর সংগঠনের চতুর্থ সেশনের কার্যনির্বাহী কমিটির শীর্ষ তিন পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন গীতিকার সাইফ সিরাজ, মুজাহিদুল ইসলাম বুলবুল, নুমান আব্দুর রহিম, আনিসুর রহমান শিপলু এবং কাজী মারুফ।
এ ছাড়া সহ-সভাপতি পদে মারিফুল ইসলাম ও আলমগীর হোসাইন, সহ-সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান (শওকী), সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল ইসলাম হেলালী, অর্থ সম্পাদক পদে মোস্তাকিম বিল্লাহ তাহজিব এবং সহ-অর্থ সম্পাদক পদে ইউসুফ হুজাইফা নির্বাচিত হয়েছেন।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ সাঈদ মাসরুর, যুগ্ম তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ তাজরিয়ান এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দিন খান।
লিরিক প্রশিক্ষণ সম্পাদক পদে যোবায়ের বখতিয়ার, যুগ্ম লিরিক প্রশিক্ষণ সম্পাদক পদে ফয়েজ হাবীব, সহ-লিরিক প্রশিক্ষণ সম্পাদক পদে মুনির শফিক, গীতিকার কল্যাণ সম্পাদক পদে নূরুল নাহিদ, যুগ্ম গীতিকার কল্যাণ সম্পাদক পদে মুহাম্মাদ মান্না মাহফুজ এবং সহ-গীতিকার কল্যাণ সম্পাদক হিসেবে মুক্তাদির আহমাদ নির্বাচিত হয়েছেন।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুর রহমান রানা, যুগ্ম প্রচার সম্পাদক এহসান উল্লাহ মিনহাজ এবং সহ-প্রচার সম্পাদক পদে আশিক ইসলাম।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাজিম উদ্দীন আনসারী, বিল্লাল হোসাইন আরজু, শহিদুল ইসলাম, ওলীউল্লাহ সাদী, মুহাম্মাদ সিরাজুল্লাহ, কাউসার মাহমুদ সাদী, রাশেদ বিন সুবহান এবং মো. মাহফুজ সরকার।
source: Asia Post







