News

দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ল, যারা পাবেন না

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে। এর ফলে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাহী আদেশে এক দিনের ছুটি ঘোষণা করায় এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের মানুষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে।

জানা গেছে, ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি। এখন ২২ তারিখে ছুটি দেওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

ছুটি নাও পেতে পারেন যারা

হাসপাতাল ও চিকিৎসাসেবার কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী, গ্যাস ও পানি সরবরাহের কর্মী, গণমাধ্যমকর্মী, অন্যান্য জরুরি সেবার কর্মী।

এদিকে মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

source: Asia Post

Back to top button