News

গুলশানের নতুন ডিসি রুহুল কবীর

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।

সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে পদায়ন করা হয়।

নতুন দায়িত্বে তার পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মোহাম্মদ রুহুল কবীর খান ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। গুলশান বিভাগে পদায়নের আগে তিনি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে চুয়াডাঙ্গা থেকে ডিএমপিতে বদলি করা হয়।

এর পরদিনই তাকে গুলশান বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হলো।

নতুন ডিসির দায়িত্ব গ্রহণের আগে গুলশান বিভাগে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনার পর ডিএমপির গুলশান বিভাগের তৎকালীন ডিসি এম তানভীর আহমেদ, এডিসি মো. সারোয়ার হাসাইন ও গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়।

source: Asia Post

Back to top button