News
ব্রাজিলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।
বুধবার (১৯ আগস্ট) দেশটির সড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিয়া আরাউকারিয়া’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পারানা রাজ্যের বিআর-৩৭২ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিদের সবাই বাসের যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে চলাচল করছিল। তবে এ বিষয়ে ইম্বিতুভা কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।
প্রায় ৩০ হাজার জনসংখ্যা অধ্যুষিত ইম্বিতুভা শহরটি পারানা রাজ্যের রাজধানী কুরিতিবার প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
source: Rajneete







