News

পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদের আগামী ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে পিএসসি সচিবালয়ের উপসচিব মো. ওয়াশীমুল বারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়ে, অনিবার্য কারণবশত পিএসসি সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর- এ আট ক্যাটাগরির পদের ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

source: Asia Post

Back to top button