News
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে । তারা বাবার নাম মো. মুসা।
২০২৫ সালের ৩০ মার্চ নগরের বাকলিয়া এলাকার জোড়া খুন ও একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ অন্তত সাতটি ফৌজদারি মামলার আসামি তিনি।
source: Daily Amar Desh







