News

বিদেশে থাকা আ.লীগ নেতাদের পরামর্শে নাশকতার পরিকল্পনা: ডিবিপ্রধান

বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের পরামর্শে দেশে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি প্রধান।

Advertisement

তিনি জানান, রাজধানীর মিরপুর এলাকা থেকে দুই কেজি গানপাউডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের বাইরে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের পরামর্শে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, চলতি মাসের প্রথম ১৬ দিনে নাশকতায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৩০ জনকে গ্রেপ্তার করেছে।

source: Asia Post

Back to top button