News

এনবিএর সভাপতি জাবেদ কারদার, সম্পাদক রাইসুল হক চৌধুরী

বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের (এনবিএ) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হয়েছেন মোহনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার জাবেদ কারদার। পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) হেড অব পাবলিক রিলেশনস রাইসুল হক চৌধুরী।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জিটিভির শারমিন ইফখাত শামস, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর আশিকুর রহমান তমাল।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার মুজাহিদুল ইসলাম শিব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার রূপা নূর।

আরো পড়ুন

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে চ্যানেল নাইনের সিনিয়র প্রেজেন্টার সাদওয়াত সুমন, সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র প্রেজেন্টার বাবলী ইয়াসমিন, দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র প্রেজেন্টার মামুন উর রশীদ, মিডিয়া, কমিউনিকেশন ও আইটি সম্পাদক পদে চ্যানেল আইয়ের প্রেজেন্টার সামীর হোসেন, গবেষণা, প্রশিক্ষণ ও আইন সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের প্রেজেন্টার আতিকুর রহমান আতিক এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাই টিভির প্রেজেন্টার হাফিজ খন্দকার নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আরটিভির সিনিয়র প্রেজেন্টার পারভীন মিতু, নির্বাহী সদস্য পদে জিটিভির সাবেক প্রেজেন্টার সাঈদা আহমেদ ও আরটিভির সিনিয়র প্রেজেন্টার ফারজানা তানি নির্বাচিত হয়েছেন।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব কাউসার মাহমুদ। কমিশনের অন্য সদস্যরা ছিলেন একুশে টেলিভিশনের সাবেক সিনিয়র সংবাদ উপস্থাপক তাহজিন রহমান, বৈশাখী টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক লতিফুল মতিন মিঠু, বৈশাখী টেলিভিশনের সাবেক সিনিয়র সংবাদ উপস্থাপক লাবণ্য হাসান এবং চ্যানেল আইয়ের সিনিয়র সংবাদ উপস্থাপক আহমেদ মেহেদী হাসান।

২০১১ সালে যাত্রা শুরু করে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)। প্রতিষ্ঠার পর থেকে সংবাদ উপস্থাপকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা আয়োজনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এ ছাড়া শিশু, বন্যাদুর্গত ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায়ও বিভিন্ন সময়ে কাজ করেছে এনবিএ।

source: Asia Post

Back to top button