News

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন

যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে, বাহরাইনে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার এর সভাপতিত্বে দূতাবাসের তৃতীয় সচিব মামুনুর রশিদ তালুকদারের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, দূতাবাসের প্রথম সচিব মো. সোহাগ হোসেন এবং দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। পাশাপাশি ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীগণসহ সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ প্রবাসী বাংলাদেশীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

source: Asia Post

Back to top button