News

ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

দীর্ঘদিনের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে এবার কূটনৈতিকভাবে বড় ধরনের অগ্রগতি ঘটেছে। রাশিয়ার রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসানের পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

শনিবার আয়োজিত এই বৈঠকে যুদ্ধ বন্ধের কৌশল ও পরবর্তী করণীয় নিয়ে ‘গুরুত্বপূর্ণ ও বিস্তারিত পরিকল্পনা’ নিয়ে আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার পুতিনের সঙ্গে সরাসরি এই আলোচনায় অংশ নেন। সেখানে একটি সুনির্দিষ্ট শান্তি পরিকল্পনা নিয়ে দুই পক্ষের কথা হয়, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হবে।

মস্কোর আলোচনা শেষে এবার শান্তি প্রচেষ্টার দ্বিতীয় ধাপে ইউক্রেনের দিকে নজর মার্কিন প্রতিনিধিদের। হোয়াইট হাউস জানিয়েছে, রবিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা আরেকটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠকের আশা করছেন।

source: Rajneete

Back to top button