News

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। আজ যা অতীত, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টায় ঘটে চলে নানা ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। তাই প্রতিটি দিনই একেকটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে এসব ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলে আজকের সময়।

আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে এই দিনে’।

আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৯০৯ – লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেপে বিশ্বের প্রথম বয় স্কাউট র‍্যালি অনুষ্ঠিত হয়।

১৯১১ – বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।

১৯৩০ – লন্ডনে কেমব্রিজ থিয়েটার চালু হয়।

১৯৩২ – ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৮৭ – রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়।

১৯৯৫ – বেইজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

জন্ম

১৮৪৬ – মার্কিন স্থপতি ড্যানিয়েল বার্নহ্যাম।

১৮৯০ – সাহিত্যিক এস. ওয়াজেদ আলী।

১৯০৬ – নোবেলজয়ী [১৯৬৯] জার্মান-মার্কিন জীববিজ্ঞানী মাক্স ডেব্রুক।

১৯০৮ – আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক রিচার্ড রাইট।

১৯১৭ – হেনরী ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি।

১৯২৭ – জন ম্যাক্কার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৪ – ক্লিভ গ্রাঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ।

১৯৫২ – ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ঋষি কাপুর।

মৃত্যু

১৯৬৫ – জার্মান দার্শনিক আলবার্ট সুইৎসার।

১৯৮৯ – ফ্রান্সের লেখক জর্জেস সিমেনন।

২০০৬ – অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইন।

২০১১ – বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়।

source: Asia Post

Back to top button