News

ঢাকা উত্তর সিটিতে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্পে চীনের সঙ্গে চুক্তি

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ (Waste to Energy) প্রকল্পে চীনের সঙ্গে অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এ চুক্তি স্বাক্ষর হয়।

চীনের সিএমইসি গ্রুপের (CMEC Group) উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পটির অর্থায়নে এআইআইবি, ডিবিএস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও ব্যাংক অব চায়নাসহ (AIIB, DBS, New Development Bank & Bank of China) আরও কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ২ দেশের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button