News

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে টঙ্গী ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

বিস্তারিত আসছে…

source: Asia Post

Back to top button