News

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক আজাদ, সদস্য সচিব রোমেল

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা, সিলেট বিভাগের উন্নয়ন এবং দীর্ঘদিনের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের প্রত্যয়ে ‘প্রবাসীর অধিকার, সিলেটের উন্নয়ন, ঐক্যবদ্ধ আন্দোলনে গণদাবির বাস্তবায়ন’ স্লোগানকে সামনে রেখে ফ্রান্সে সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটি নবগঠিত এ কমিটির অনুমোদন দিয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক আজাদ মিয়া এবং সদস্য সচিব হয়েছেন প্রবাসী সাংবাদিক ও মানবাধিকারকর্মী আব্দুল মোমিত (রোমেল)।

গত ৮ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ফ্রান্স কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১ অক্টোবর অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছিল। অনুমোদিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মনোয়ার হুসেন (মোজাহিদ), মো. তাজ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ ও তৌফিকুল ইসলাম। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বদরুল বিন আফরুজ, আনসারী মোহাম্মদ আজাদ ও জিল্লুর রহমান।

ফ্রান্সে রাষ্ট্রদূত পদে আরও ১৫ মাস থাকছেন খন্দকার তালহা

নবগঠিত কমিটিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্ব রয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক আজাদ মিয়া দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাঁদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক হিসেবে তিনি প্রবাসীদের আইনি সহায়তা ও পরামর্শ প্রদানের সঙ্গে যুক্ত রয়েছেন।

কমিটির সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল) একজন প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকারকর্মী। তিনি দৈনিক মানবজমিনের ফ্রান্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও দাবি-দাওয়া তুলে ধরছেন।

ফ্রান্সে ধীরগতির অর্থনীতিতে বাড়ছে জীবনযাত্রার ব্যয়

সংগঠনের মূলনীতি, আদর্শ ও কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মতান্ত্রিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরাই হবে কমিটির অন্যতম লক্ষ্য।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button