News

সংযুক্ত আরব আমিরাতে আটক ইরানি বন্দিদের মুক্তি

সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা কয়েকজন ইরানি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তারা দেশে ফিরবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা বেশ কয়েকজন ইরানি বন্দিকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে এবং দ্রুতই তাদের ইরানে ফেরত পাঠানো হবে।

তবে মুক্তি পাওয়া বন্দিদের সঠিক সংখ্যা, পরিচয় কিংবা তারা কী কারণে আমিরাতে আটক ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

source: Rajneete

Back to top button