News
টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে আনসার সদস্যকে কুপিয়ে খুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় হানিফ খান নামে এক আনছার সদস্যকে (সাময়িক বরখাস্তকৃত) খুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ খান হাবলা উত্তর পাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, তাকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়। চিকিৎসক পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
source: Asia Post







