News
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা এবং হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সব ধরনের সহিংসতার দৃঢ়ভাবে বিরোধিতা করে। সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।
একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।
source: Asia Post







