News

ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম কমবে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে মার্কিন বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড পতন ঘটবে এবং যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন তেলের দাম কমে ২ থেকে ৩ ডলারে নেমে আসবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালীতে চরম সামরিক উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে ওঠার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি এই ভবিষ্যদ্বাণী করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই বিজয়ের ফলে দেশের জ্বালানি পাম্পগুলোতে তেলের দাম অত্যন্ত দ্রুতগতিতে কমতে শুরু করবে। একই সঙ্গে তিনি পুনরুল্লেখ করেন, ইরানকে কোনো অবস্থাতেই ‘পারমাণবিক অস্ত্র’ অর্জন করতে দেওয়া হবে না।

এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ ও সামরিক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা বৃদ্ধির মুখে পড়েছে। গত পাঁচ দিনে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ এবং এক মাসের ব্যবধানে প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলারে গিয়ে ঠেকেছে, যা বিগত ছয সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গুরুত্বপূর্ণ এই নৌপথে সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় বিশ্ব অর্থনীতিতেও উদ্বেগ বাড়ছে।

আরো পড়ুন

source: Rajneete

Back to top button