News

আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর ঘোষণা

আগামী বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল (দুপুরের খাবার) চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, দেশজুড়ে পূর্ণাঙ্গভাবে মিড-ডে মিল চালু করার আগে বেশ কিছু পাইলট প্রকল্প সম্পন্ন করা হবে।

দেশের বর্তমান সাক্ষরতার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২৫’-এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সাত বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭ দশমিক ০৯ শতাংশ।

আরো পড়ুন

তিনি আরও জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

source: Asia Post

Back to top button