নতুন দায়িত্ব পেলেন এ্যানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদ নির্বাচন কার্যক্রম পর্যালোচনায় সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য (এমপি) ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীনচৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার ও মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
source: Asia Post







