News

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

কাজের ফাঁকে ঘুরে বেরাতেও বেশ পছন্দ করেন হালের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তা আঁচ করা যায়। ২৮ আগস্ট ফেসবুকে জার্মানিতে ভ্রমণের একটি ভিডিও শেডার করেন অভিনেত্রী। আর এতেই পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন উর্বী।

বিষয়টি নজরে আসার পর অন্তর্জালে কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। ২৯ আগস্ট ফেসবুকে আরেকটি পোস্ট তিনি লিখেছেন, কিছু মানুষের মন্তব্য পড়ে আমি সত্যিই অস্বস্তিতে আছি। একটি মেয়ের শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, তা আমার বোধগম্য নয়।

ছবি: প্রিয়ন্তী উর্বীর ফেসবুক থেকে নেওয়া
ছবি: প্রিয়ন্তী উর্বীর ফেসবুক থেকে নেওয়া

তিনি আরও বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।

আপত্তিকর মন্তব্য প্রসঙ্গে উর্বীর ভাষ্য, যারা এ ধরনের মন্তব্য করছেন, তাদের পরিবার বা কাছের মানুষদের কাছে সেসব মন্তব্যের স্ক্রিনশট পাঠালে কেমন হয়। যারা আমার পোশাক এবং শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এমন অনুসারী থাকার চেয়ে না থাকাই ভালো।

সবশেষে অভিনেত্রী লেখেন, যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। পাশাপাশি এমন নোংরা মানসিকতা নিয়ে জন্ম নেননি বলেও শুকরিয়া আদায় করেন উর্বী।

source: Asia Post

Back to top button