ফোর্বস ইন্ডিয়ার কভার পেজে আল্লু অর্জুন

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা এবার জায়গা করে নিয়েছেন ফোর্বস ম্যাগাজিনে। চলতি বছর ম্যাগাজিনটির ২০২৬ এডিশনের কভার স্টার হিসাবে প্রথম স্থানে রয়েছেন অভিনেতা।
ভারতীয় অনেক তারকাই জায়গা করে নিয়েছেন ফোর্বস ইন্ডিয়ার ম্যাগাজিনে। বরাবরের মতো এবারও শোবিজের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী ১০০ জন তারকার একটি তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী এই অভিনেতা। সামাজিক মাধ্যমে কভার পেজের পোস্টারটি শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন আল্লু অর্জুন।
জানা গেছে, ফোর্বস ইন্ডিয়ার ম্যাগাজিনে প্রথম স্থানে রয়েছেন আল্লু অর্জুন করায় কভার পেজে জায়গা পেয়েছেন আল্লু অর্জুন। ফোর্বসের লিস্টে প্রথম স্থান অর্জন করে তিনি আবারও প্রমাণ করলেন তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা শুধু দেশে নয়, আন্তর্জাতিক স্তরেও রয়েছে।
আল্লু অর্জুন ছাড়া এর আগেও ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনে জায়গা করে নেন অমিতাভ বচ্চন, রাম চরণ, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, মোহনলাল, রজনীকান্ত, এ আর রহমান, দুলকার সালমান, মাধবন, ঋষভ শেঠি, কল্যাণী প্রিয়দর্শনের মতো অভিনয়শিল্পীরা।
সূত্র: টিভি নাইন বাংলা
source: Asia Post







