News
রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এ সময় বাসিন্দাদের জরুরি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে, জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া, যারা বাইরে অবস্থান করছেন, তাদের নিকটবর্তী কোনো ভবনে প্রবেশ করতে অথবা শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে, কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
source: Asia Post







