News

শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বুধবার (২২ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের বিস্তারিত জানতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (ডিউটি অফিসার) সহকারী নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন ধরেন এক নারী পুলিশ কর্মকর্তা। সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার চেষ্টা করা হলেও পুলিশের পক্ষ থেকে আর ফোন ধরা হয়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব হাসান এশিয়া পোস্টকে বলেন, একটি বিজ্ঞাপনী মনিটরে বৈদ্যুতিক স্পার্ক থেকে সামান্য আগুনের সূত্রপাত হয়। আমাদের দায়িত্বরত কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরও বলেন, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

source: Asia Post

Back to top button