নিয়োগ দিচ্ছে হোটেল সোনারগাঁও, পাবেন আকর্ষণীয় বেতন

পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ‘অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। হসপিটালিটি বিষয়ক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা- উভয় ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস এবং প্রপার্টি ম্যানেজমেন্ট সিস্টেমে দক্ষতা লাগবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হোটেল
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
source: Asia Post







